সোনারগাঁওয়ে র্যাব-১১ এর অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, রূপগঞ্জে অস্ত্রের সরঞ্জাম উদ্ধার
- আপডেট সময় : ০৯:৩১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে রূপগঞ্জ থেকে পিস্তলের ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল ভোররাত সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানার চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০২৩ বোতল ফেনসিডিল, স্কাফ সিরাপ, ২৬ কেজি গাঁজা এবং একটি বিদেশি মদের বোতলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃতরা হলো সুজন মোল্লা (২১), বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভন্ডবাসা গ্রামে এবং জাবেদ (৩৫), বাড়ি সোনারগাঁও থানার বাসটেকি এলাকায়।অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।এদিকে, একই দিন রাত ২টার দিকে রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের সরঞ্জাম রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।