সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে গ্যারেজ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ীর ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।
banglar potro
- আপডেট সময় : ০৪:৪৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে একটি গ্যারেজ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীর ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই পারভেজ, এসআই সারোয়ার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন জাংগাল গ্রামের আব্দুল করিম বেপারীর বাড়ির গ্যারেজে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে গ্যারেজে পার্কিং করা মাদক ব্যবসায়ী ইমন ব্যবহৃত একটি প্রাইভেটকারের ব্যাকডালা তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং গাড়িটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়।পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।