সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক।
- আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত ১টা ২৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা অভিমুখী লেনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।অভিযানে এসআই আরিফুজ্জামান, এসআই মোঃ ছারোয়ার হোসেন ও এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। এ সময় রাস্তার উপর তল্লাশি চালিয়ে ২ কেজি নেশাজাতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।এ ঘটনায় দেলোয়ার হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ফেনী জেলার পরশুরাম থানার বাউরখুমা এলাকার বাসিন্দা।পরে এসআই আরিফুজ্জামান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রুজু করা হয়েছে। যার এফআইআর নং-৫৪ এবং জিআর নং-১৪১, তারিখ ২৫ মার্চ ২০২৬।ওসি মহিবুল্লাহ আরও জানিয়েছে, আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।