ঢাকাসহ সারাদেশের জন্য শীত নিয়ে নতুন বার্তা
- আপডেট সময় : ০৫:৪৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৭ ডিগ্রির ঘরেই বিরাজ করছে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেখা যাচ্ছে কুয়াশার দাপট। এর মধ্যেই নতুন করে শীতের দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার ও সোমবার (১১-১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে রোববার ও সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও পরদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কমে যেতে পারে দিনের তাপমাত্রা। একইসঙ্গে বুধ ও বৃহস্পতিবার (১৪–১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে, এসব দিনে আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার প্রবণতা বজায় থাকতে পারে।শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই