নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
banglar potro
আপডেট সময় :
০৪:১২:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
১২২
বার পড়া হয়েছে
সোমবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। মৃত রায়হান মিয়া ম্যাচের আলীর ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা রায়হানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চাষাঢ়া ডাকবাংলো ভবনের বিপরীত পাশে ইসদাইরগামী সড়কের ওপর তার রক্তাক্ত লাশ ফেলে যায়। কিছু সময় পর ওই পথ দিয়ে যাওয়ার সময় এক ব্যাটারিচালিত ইজি বাইক চালক নিথর দেহটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রায়হানকে দ্রুত নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রাথমিকভাবে এলাকাবাসী ধারণা করছে, মাদকসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।এ বিষয়ে ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক আব্দুল মান্নান জানান, ঘটনাটি শোনামাত্রই পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।