সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৫৮০ পুরিয়া হেরোইনসহ ১০ জন গ্রেফতার।
- আপডেট সময় : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৭ জন মাদক কারবারি এবং অপর ৩ জন ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮০ পুরিয়া হেরোইন এবং ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— খোরশেদ (৫০), শামীম (৩৪), রিয়াজ (২৭), মাসুম (৩৮), কাকন (৩৮), আনোয়ার হোসেন কুট্টি (৪৫), লিমন (২৪), আবু তাহের (২৮), বিল্লাল হোসেন (৪০) ও হাকিম মিয়া (৩০)সিদ্ধিরগঞ্জ।থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।