সিদ্ধিরগঞ্জে মিজমিজি গ্যারেজে দুঃসাহসিক ডাকাতি, ১৪০ ব্যাটারি ও নগদ টাকা লুট
- আপডেট সময় : ১০:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে একটি অটোরিকশা চার্জিং ও গ্যারেজে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন গ্যারেজ মালিক মোঃ তারা মিয়া (৫৫)। রোববার (১১ জানুয়ারী) ভোর আনুমানিক পৌনে চারটায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীর পুল এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্যারেজ মালিক।অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) সাড়ে ১১টা অটোরিকশাগুলো থেকে দৈনিক আদায়কৃত টাকা গ্যারেজের ক্যাশ বাক্সে রাখে। পরে ম্যানেজার মোঃ রুবেল (৩০) কে গ্যারেজে রেখে বাসায় চলে যান। পরে ভোর পৌনে চারটায় ম্যানেজারের চিৎকার শুনে তারা মিয়া গ্যারেজে গিয়ে দেখেন, রুবেলের হাত-পা বাঁধা। পরে রুবেল জানান, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত অবৈধভাবে গ্যারেজে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।দুর্বৃত্তরা গ্যারেজে থাকা মিশুক রিকশা ও বড় অটো মিলিয়ে মোট ২৮টি অটো থেকে ১৪০টি ব্যাটারি খুলে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তালা ভেঙে ক্যাশ ড্রয়ারে থাকা আনুমানিক ৭০ হাজার টাকা এবং সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। সব মিলিয়ে লুটের পরিমাণ প্রায় ২০ লাখ ৩৩ হাজার টাকা।ভুক্তভোগীর অভিযোগ, অজ্ঞাতনামা ডাকাতরা একটি পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে রবিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা মিয়া।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহাম্মদ বারিক জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।মোঃ ফারুক হোসেন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ