সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁওয়ে ধানের শীষের পক্ষে কবিরের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু
- আপডেট সময় : ১০:০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁওয়ে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরুনারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। ধানের শীষ প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মাইকিং কার্যক্রম শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডে।স্থানীয় নেতা কবিরের নেতৃত্বে এ প্রচারণা পরিচালিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকাবাসীর মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাইকিংয়ের মাধ্যমে প্রার্থীর বার্তা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরা হয়।গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, “আজহারুল ইসলাম মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় জনসম্পৃক্ত রাজনীতির সঙ্গে জড়িত। উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”প্রচারণায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন। তারা জানান, পর্যায়ক্রমে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁওয়ের বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের প্রচারণা কার্যক্রম চালানো হবে।